ঢাকা: এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন।
আজ রোববার পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পদত্যাগের কারণ হিসেবে তিনি পার্টির চেয়ারম্যানের ঘন ঘন রাজনৈতিক অবস্থান বদলকেই দায়ি করেছেন। পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, জাতীয় পার্টি এখন দুইভাগে বিভক্ত। একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন রওশন এরশাদ অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন কাজী জাফর আহমদ।
পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ এনে তিনি উল্লেখ করেছেন, কাজী জাফর আহমদই একমাত্র স্বচ্ছতার সঙ্গে দল পরিচালনা করছেন।
পদত্যাগপত্র এরশাদের কাছে পাঠানোর পর বেলা ৩ টায় রাজধানীর গুলশানে কাজী জাফর আহমেদের সঙ্গে সাক্ষাত করেন লিংকন। সাক্ষাতে জাফরের নেতৃত্বাধীন পার্টিতে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন এ নেতা।