• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আগুনে এক হাজার মন পাট পুড়ে ছাই

agunজামালপুর: জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা বাজারে দুটি পাট গুদামে অগ্নিকাণ্ডের গুদামসহ পুড়ে গেছে প্রায় এক হাজার মন পাট। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পিংনা ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন জানিয়েছেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিংনা বাজারে আবু সামা নামে জনৈক পাট ব্যবসায়ীর দু’টি গুদামে আগুন লাগে।

খবর পেয়ে তারাকান্দি ও সরিষাবাড়ি থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় এক হাজার মন পাট পুড়ে গেছে বলে দাবি পাট ব্যবসায়ী আবু সামার।

তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তা জানাতে পারেননি গুদাম মালিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ