• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

গ্রাহকের পরিচয় নিশ্চিত হওয়ার পরই চালু হবে মোবাইল সিম

Simতথ্য প্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এখন থেকে আর মোবাইল সিম চালু করতে পারবে না অপারেটরগুলো। ডাক টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জানিয়েছেন, শিগগিরই ইসির সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।
আজ রবিবার মন্ত্রণালয়ে মোবাইল অপারেটরদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস’ (অ্যামটব)- এর প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।
আবদুল লতিফ সিদ্দিকী বলেন, মোবাইল অপারেটররা যাতে ভোটার তালিকা থেকে গ্রাহকের পরিচয় নিশ্চিত করে সংযোগ চালু করতে পারে সে উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরো জানান, নির্দিষ্ট ফির বিনিময়ে অপারেটররা যাতে নির্বাচন কমিশনের ‘ভোটার ডেটাবেইজ’ ব্যবহার করতে পারে সেজন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার ব্যবহারের সুযোগ পেলে অপারেটররা অনলাইনে গ্রাহকের পরিচয় ও তথ্য নিশ্চিত করে সিম চালু করার ব্যবস্থা নিতে পারবে। বর্তমানে জাতীয় পরিচয়পত্রের কপি কিংবা অন্য কোনো নথি ব্যবহার করে গ্রাহকরা মোবাইল ফোনের সংযোগ নিতে পারে। এ ক্ষেত্রে প্রায়ই ভুয়া জাতীয় পরিচয়পত্র বা নথি ব্যবহারের ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে। ভুয়া তথ্যে নেওয়া এসব সংযোগ চাঁদাবাজি, হুমকি, সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বলেও অভিযোগ এসেছে।

উৎসঃ   কালের কণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ