রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১:২৫ অপরাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

নারায়ণগঞ্জে স্কুলছত্রের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট :

narayanganj-mapনারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অপহরণের ছয়দিন পর স্কুলছাত্র সাকিন আলমের (৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে গলাকাটা অবস্থায় সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়নের বৈহাকের মোল্লাবাড়ির বেড়িবাঁধ এলাকা থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সাকিনকে গত ২১ জানুয়ারি অজ্ঞাত দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানালে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অভিযান চালালেও সাকিনকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার ছয়দিন পর রোববার দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বৈহাকের মোল্লাবাড়ির বেড়িবাঁধের পাশে বস্তাবন্দি অবস্থায় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং খবর পেয়ে সাকিনের বাবা শামসুল আলম ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ সনাক্ত করেন।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সাকিন আলম (৭) অন্যান্য দিনের মতো স্কুলে গেলেও ছুটির পরে সে বাড়িতে ফিরে আসেনি। পরে মোবাইলে সাকিনের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। পরে অপহরণকারীরা মোবাইল ফোন বন্ধ করে রাখে। আর ছেলেকে কোথাও না পেয়ে মঙ্গলবার রাতেই তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করে।

আপনার মতামত লিখুন :

Leave a Comment