নওগাঁ প্রতিনিধি: নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের সভাপতির নিজ উদ্যোগে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে চার শতাধিক শীতবস্ত্র বিতরন করা হয়েছে। সোমবার সকালে চেম্বার ভবনে শীতবস্ত্র বিতরন করেন, চেম্বাব অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের সভাপতি মোহাম্মদ আলী দ্বীন। এ সময় অন্যান্যের মধ্যে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস তুহীন রেজা, পরিচালক হাসানুল আল মামুন, পরিচালক আতাউর রহমান খোকা, পরিচালক মামুনুর রশীদ মামুন, পরিচালক মীর জাহিদুল ইসলাম জুয়েল, পরিচালক সালাউদ্দীন খান টিপুসহ চেম্বারের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে চার শতাধিক শীতবস্ত্র বিতরন করা হয়।