• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

ধামইরহাটে আয়োডিন বিহীন লবন অবাধে বিক্রি হচ্ছে

New Rose Cafe, Saidpur

LOBONআশরাফুল ইসলাম নয়ন, নওগাঁ: নওগাঁর ধামইরহাট সদর সহ ৮টি ইউনিয়নের হাট বাজারগুলোতে ব্যাপক ভাবে আয়োডিন বিহীন লবন অবাধে বিক্রি হচ্ছে। এ উপজেলায় ছোট বড় সব মিলিয়ে ৫০ টি হাট বাজার রয়েছে। সরকার লবন বিক্রয় ক্ষেত্রে ১৯৮৯ সালে প্রণীত আইনে আয়োডিন যুক্ত লবন ছাড়া অন্য কোন প্রকার লবন বিক্রি, আমদানি, উৎপাদন ও গুদামজাত করা সম্পুর্ণরুপে নিষিদ্ধ থাকলেও সরকার পুনরায় ১৯৮২ সালে ১লা ফেব্রুয়ারী থেকে আয়োডিন বিহীন লবন বিক্রি করা সম্পুর্ণরুপে নিষিদ্ধ আইন প্রনয়ণ করেন। তারপরেও এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আয়োডিন বিহীন লবন হাট বাজার গুলোতে দেদারছে বিক্রি করছে।  ২৬ জানুয়ারী রবিবারের হাটে আয়োডিন যুক্ত লবন প্রতি কেজি ২০/৩০ টাকা এবং আয়োডিন বিহীন লবন প্রতি কেজি ১২/১৪ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তুলনামুলক ভাবে আয়োডিন বিহীন  লবনের দাম কম থাকায় সাধারন জনগন আয়োডিন বিহীন লবন ক্রয় করার জন্য বেশি আগ্রহী। ধামইরহাট উপজেলা স্বাস্থ্য আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সাজেদুর রহমান (আরএমও) জানান, আয়োডিনের অভাবে  হায়রয়েড হরমোন তৈরীতে বিঘœ সৃষ্টি হয়ে নানা রকমের অসুখ বিসুখ হচ্ছে। এ ছাড়াও আয়োডিনের অভাবে শিশুর জন্মের পর থেকে শিশুরা বোবা, কালা, বিকলাঙ্গ সহ বিভিন্ন প্রকার মানসিক প্রতিবন্ধকতায় আক্রান্ত হতে দেখা যায়। শুধু মাত্র আয়োডিন যুক্ত লবন সেবনে মানব শরীরে উক্ত রোগ প্রতিরোধ সৃষ্টি করে। স্বাস্থ্য বিভাগ স্যানিটারী কর্মকর্তা সাপ্তাহিক ও মাসিক হারে অর্থ গ্রহন করে থাকেন বলে অভিযোগ আছে। যার ফলে এই হাট বাজার গুলোতে আয়োডিন বিহীন লবন অসাধূ ব্যবসায়ীরা বিক্রি করার সুযোগ পাচ্ছে। অপরদিকে বিভিন্ন তৈল, মিষ্টি, খাদ্য দ্রব্যে প্রচুর পরিমান,ভেজাল মিশিয়ে এই অসাধূ ব্যবসায়ীরা সাধারন মানুষকে বিভিন্ন ভাবে ঠকাচ্ছে । এই ভেজাল দ্রব্যের কারনে সাধারন মানুষের পেটের পিড়া সহ বিভিন্ন প্রকার অসুখ লেগে আছে। সংশি¬ষ্ট কর্তৃপক্ষ সঠিক তদারকি করলে অসাধু ব্যবসায়ীরা ভেজাল দ্রব্য বাজারজাত করতে পারতো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ