সিসি নিউজ: সৈয়দপুর শহরের হিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (হিন্দি স্কুল) দুস্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়েছে। সোমবার সকালে রোটারী ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক আলহাজ্ব ডা. মো. শরীফুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এম আর আলম ঝন্টু।
ক্লাবের সভাপতি রোটারিয়ান গোলাম মোস্তফা চৌধুরী শীতবস্ত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মহসিনুল হক মহসিন, প্রধান শিক্ষক মোস্তারি খানম প্রমুখ।
এ সময় রোটারী ক্লাব অব সৈয়দপুরের সহ-সভাপতি রোটারিয়ান মো. মঞ্জুর হোসেন ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. মমতাজ মিন্টু ও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য রোটারী ক্লাব কাজ করছে। এরই ধারাবাহিকতায় দুস্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা উপকরণ বিতরণ ইত্যাদি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি গরিব শিক্ষার্থীদের সমাজের মূল স্রোতধারায় আনতে সবাইকে কাজ করার আহ্বান জানান।
পরে প্রধান অতিথি অধ্যাপক ডা. মো.শরীফুল আলম চৌধুরী শিক্ষার্থীদের হাতে নতুন সোয়েটার তুলে দেন।