নীলফামারী প্রতিনিধি: শিশুদের ঝগড়া বিবাদকে কেন্দ্র করে নির্যাতন ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করে বিপাকে পড়েছেন বাদী নিজেই। আসামীদের হুমকির কারনে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী। সদর থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মাঝপাড়া কলোনি গ্রামের আবুল কালামের আজাদের শিশু পুত্র মিরাজ (১১) এর সাথে প্রতিবেশী বাবুলের পুত্র বিপ্লব (১১) এর ঝগড়া বাধে। এনিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধের এক পর্যায়ে আবুল কালাম আজাদের স্ত্রী রিক্তা বানুকে (২১) শারীরীক ভাবে নির্যাতন করে একই এলাকার রফিকুল ইসলামগং ঘরের ভিতরে প্রবেশ করে ভাংচুর চালিয়ে নগদ ৩৫ হাজার টাকা, মোবাইল সেটসহ প্রায় লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায়। ১৮ জানুয়ারির এঘটনায় আবুল কালাম আজাদ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়েরের ঘটনায় আসামীরা চরম ভাবে ক্ষিপ্ত হয়ে উঠে এবং মামলা তুলে নেয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখায় বাদী আবুল কালাম আজাদ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ পাওয়া গেছে।