• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সাংবাদিক কন্যার ডাবল হ্যাট্রিক

Sসিসি নিউজ: জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় ভেড়ামারা উপজেলা  পর্যায়ে দেশাত্মবোধক সঙ্গীতে ডাবল হ্যাট্রিক করেছে নিশিতা। ২০০৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত প্রতিবছর একটানা ৬ বার সে সঙ্গীত বিষয়ের এই ইভেন্টটিতে নিজের শীর্ষ স্থান ধরে রেখেছে।

সোমবার ভেড়ামারা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় সাংবাদিক মনোয়ার হোসেন মারুফের একমাত্র কন্যা নিশিতা মেহ্জাবীন পূর্ণা দেশাত্নবোধক গান, উচ্চাঙ্গ সংগীত ও নজরুল গীতি এই তিনটি ইভেন্টে অংশ নিয়ে ৩ টিতেই প্রথম স্থান অধিকার করেছে।

যুগপৎভাবে গত বছরের মত এবছরেও সর্বোচ্চ সংখ্যক ইভেন্টে সর্বোচ্চ স্থান অধিকার করার মাধ্যমে সে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিযোগী হবার বিরল কৃতিত্ব অর্জন করেছে।

ইতোপুর্বে নিশিতা কুষ্টিয়া জেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও পর পর ৩ বার দেশাত্নবোধক গানে ১ম হয়ে হ্যাট্রিকের গৌরব অর্জন করেছিল।

নিশিতা ভেড়ামারা উপজেলা, কুষ্টিয়া জেলা ও যশোরের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের সাক্ষর রেখে চলেছে। সে ভেড়ামারা মডেল হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। তার সাফল্যের সংবাদে ভেড়ামারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।

প্রধান শিক্ষক আব্দুল জব্বার নিশিতাকে একজন সম্ভাবনাময় শিশু শিল্পী হিসেবে উল্লেখ করে অনবদ্য সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। নিশিতা বিশিষ্ট সংগীতজ্ঞ সুশান্ত কুমার বিশ্বাসের কাছে শাস্ত্রীয় সংগীতের চর্চা করার পাশপাশি স্থানীয় কলতান সংগীত একাডেমীতে ওস্তাদ কামরুল ইসলামের কাছে তালিম নিচ্ছে।

উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করায় নিশিতা ওই তিন বিষয়ে কুষ্টিয়া জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়ার যোগ্যতা অর্জন করলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ