• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন |

মাইকেল জনসনের ৩২ নারীকে সম্ভোগ

New Rose Cafe, Saidpur

michelক্রাইম ডেস্ক: মাইকেল জনসনের বেপরোয়া কাজকর্মে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের লিন্ডেনউড বিশ্ববিদ্যালয়ে। ঘটনা পড়লে পাঠকও শিউরে উঠবেন নিশ্চিত। হতে হবে বাকরুদ্ধ।

মিসৌরির এই বিশ্ববিদ্যালয়ের ২২ বছর বয়সী ছাত্র মাইকেল এইচআইভি আক্রান্ত। তা জানার পরও ৩২ মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে সে। এইডসের জীবাণু ছড়িয়ে দিয়েছে ওই ৩২ জনের শরীরেও। শুধু তাই নয়, প্রত্যেকবার দৈহিক মিলনের সময় সে সব ক্যামেরাবন্দিও করেছে জনসন।

প্রথমে পুলিশ মনে করছিল, কয়েকজনকেই আক্রান্ত করেছে সে। কিন্তু পরে জনসনের সেক্স টেপ আবিষ্কারের পর, সেই ধারণাও ভুল প্রমাণিত হয়। সেন্ট চার্লস কাউন্টির বিচারক টিম লোহমার বলেন, সেই ল্যাপটপে ৩২টি ভিডিও পাওয়া যায়, যেখান থেকে জানা গিয়েছে, জনসন ৩২ জনের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন। চার মাসের মধ্যে এই ভিডিওগুলো শ্যুট করা হয়।

জনসন প্রথম গ্রেপ্তার হন গতবছরের অক্টোবরে। তাঁর এক যৌনসঙ্গী বিষয়টি পুলিশকে জানায়। এরপরই একে একে অন্যরা জনসনের বিরুদ্ধে অভিযোগ করেন। চলতি বছরের জানুয়ারিতে তদন্তদল জনসনের ল্যাপটটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ওই ৩২ জনই জানত না যে জনসন এইচআইভি-তে আক্রান্ত এবং সে সমস্ত কিছুই ক্যামেরাবন্দি করে রাখছে।

ঘটনার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আক্রান্ত পড়ুয়াদের খুঁজে বের করার চেষ্টা করছে। দোষ প্রমাণিত হলে জনসনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ