• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

মুঠোফোন ব্যবহারে সৌন্দর্যহানি

New Rose Cafe, Saidpur

mobileলাইফস্টাইল ডেস্ক: মুঠোফোন এখন দৈনন্দিন কাজে অত্যাবশ্যকীয় বিষয়। কিন্তু এর মাত্রাতিরিক্ত ব্যবহারে রয়েছে নানা রকম স্বাস্থ্য ঝুঁকি। এর ফলে হতে পারে সৌন্দর্যহানি।

ডার্ক স্পট
মোবাইলে দীর্ঘ সময় কথা বলার পর মানুষের মুখের ত্বক গরম অনুভূত হয়। বিশেষ করে যে কানে মোবাইল নিয়ে কথা বলা হয় সে পাশের কান ও তার আশাপাশে বেশ উত্তাপ অনুভূত হয়। গবেষকরা বলছেন, এমন উত্তাপ সূর্যের অতিবেগুনী রশ্মির মতো ক্ষতির কারণ বয়ে আনে। এতে ত্বকের রঙ ধীরে ধীরে কালো হয়ে যেতে পারে।

ব্রণ
মুঠোফোনের স্ক্রিনে অনেক জীবাণু লেগে থাকে। কথা বলার সময় মুঠোফোনের স্ক্রিনের জীবাণুগুলো ত্বকে চলে গিয়ে সৃষ্টি হতে পারে ব্রণ।

বলিরেখা
অনেকেই সারাক্ষণ মোবাইলের ছোট ছোট লেখা গুলোর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকেন। ফেইসবুক চালান। নিয়মিত এভাবে ভ্রু কুঁচকে ক্ষুদ্রু স্ক্রীনের দিকে তাকিয়ে থাকলে চোখের পাশে ও কপালে ভাঁজ পড়ে। ফলে সৃষ্টি হতে পারে স্থায়ী বলি রেখা।

চোখের লালচে ভাব
দীর্ঘক্ষণ মুঠোফোনের দিকে তাকিয়ে থাকলে চোখে লালচে ভাব দেখা দেয়। এছাড়া এতে চোখ ক্লান্ত হয়ে পড়ে এবং চোখে শুকনো ভাব লাগে।

চোখের নিচে কালি
আমেরিকা ও সুইডেনের দুটি পৃথক গবেষণায় দেখা গেছে, মুঠোফোনের অতিরিক্ত ব্যবহারে চোখের নিচে কালি পড়ে। মুঠোফোন ডিভাইস থেকে এক ধরণের রেডিয়েশন বের হয়, যা চোখের নিচে কালি ও মাথা ব্যথার সৃষ্টি করে। তাছাড়াও মুঠোফোন ঘুমের ব্যাঘাত ঘটায়।

তাই বলে কি, মুঠোফোন ব্যবহার বাদ দেবেন? মোটেই না।  বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী হেডফোন কিংবা ব্লু-টুথ ব্যবহার করুন, বেশ উপকার পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ