• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

প্যারাসিটামল শিশুর মস্তিষ্কের ক্ষমতা কমায়

New Rose Cafe, Saidpur

paracitamolস্বাস্থ্য ডেস্ক: জ্বরের জন্য কার্যকরী ও সুরক্ষিত ওষুধ হিসাবে সমাদৃত হলেও প্যারাসিটামল সেবন নিয়ে নানা ধরনের ঝুঁকি রয়েছে। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, প্যারাসিটামল শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক ক্রমবিকাশে বাধা দেয়। শুধু তাই নয়, গর্ভস্থ ভ্রূণের মস্তিষ্কের বিকাশেও ভয়াবহ ভূমিকা রাখতে পারে প্যারাসিটামল।

উপসালা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১০ দিন বয়সি কিছু ইঁদুরের উপর প্যারাসিটামল প্রয়োগ করে দেখেন, পরিণত বয়সে ইঁদুরগুলোর ব্যবহারে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে। এমনকি ইঁদুরগুলোর স্মৃতি শক্তিও হ্রাস পেয়েছে।

গবেষকদের দাবি, শিশু বা ভ্রূণ অবস্থায় মস্তিষ্কের বিকাশের সময় প্যারাসিটামলের প্রয়োগ মস্তিষ্কের পরিণত হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে। এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। এমনকি প্রাপ্তবয়সেও থেকে যেতে পারে এর প্রভাব। সামগ্রিক বুদ্ধিমত্তা (আইকিউ) কম হওয়ার সম্ভাবনাও থাকে। তাই শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামল প্রয়োগের ব্যাপারে বাবা-মাকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন গবেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ