• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

সৈয়দপুরে রনি বোডিং থেকে ৯ জুয়ারী আটক

New Rose Cafe, Saidpur

Hand Cupসিসি নিউজ:  নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ জুয়া খেলার সময় হাতেনাতে ৯ জুয়ারীকে আটক করেছে। সোমবার রাতে শহরের বিমানবন্দর সড়কস্থ রনি বোডিং থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদার রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রাত সাড়ে আটটার দিকে ওই বডিং-এর একটি নির্জন কক্ষ থেকে জুয়া খেলা অবস্থায় জুয়ারীদের আটক করা হয়। আটক জুয়ারীরা হলো সৈয়দপুর শহরের নিয়ামতপুরের মৃত. আবুল হোসেনের পুত্র স্বপন (২৭), কাজীরহাটের শামিম হোসেনের পুত্র মিঠু (২৪), মিস্ত্রিপাড়ার মৃত. আব্দুল মান্নানের পুত্র কাসেম আলী (৫০), ইসলামবাগের মাহাতাব হোসেনের পুত্র বাদশা (৩৮), নতুন বাবুপাড়ার আবুল হোসেনের পুত্র বুলবুল (২০), কাজীপাড়ার সফি উদ্দিনের পুত্র নুর হোসেন (২৮), কয়ানিজ পাড়ার জসির মিয়ার পুত্র জাহিদ (২২), সাদুল্লাপুর উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকার চাঁদ উল্লাহ সরকারের পুত্র মোতাহার (৩৩) ও পঞ্চগড় জেলা শহরের বুচারীপাড়ার সুরত জামানের পুত্র রাসেল (২৮)।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদার রহমান সিসি নিউজকে জানান, আটক জুয়ারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মঙ্গলবার ওই মামলায় নীলফামারী আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ