
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে শ্রীপুরে হাম-রুবেলা ইনজেকশন নেওয়ায় আফরোজা (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ২৭ জানুয়ারী সোমবার বিকেলে গাজীপুর সদর হাসপাতালে ওই ছাত্রীর মৃত্যু হয়। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের আব্দুল ওয়াহিদের কণ্যা এবং স্থানীয় প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
আফরোজার চাচা আমান উল্লাহ জানান, বেলা আনুমানিক পৌনে ১ টার সময় ওই স্কুলে হাম-রুবেলার ইনজেকশন দেওয়ার পর আফরোজা অজ্ঞান হয়ে পড়ে। পরে তাৎক্ষনিক তাকে অসুস্থ অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে গাজীপুরের সিভিল সার্জন ডাঃ শাহ্ আলম শরীফ জানান, হাম-রুবেলা টিকা’ই মৃত্যুর ঝুঁকি নাই। শুনেছি ওই শিশুটির এজমা, শ্বাস কষ্ট এবং হার্টের অসুস্থতা ছিল। তবে সে কি কারনে মারা গেছে এ ব্যাপারে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। সন্ধ্যায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করছেন। আফরোজর চাচাও এসব অসুস্থতার কথা স্বীকার করেছেন।
গাজীপুরের সিভিল সার্জন ডাঃ শাহ্ আলম শরীফ জানান, এ ঘটনা তদন্তে গাজীপুরের সিভিল সার্জন ডাঃ শাহ্ আলম শরীফকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন গাজীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ সুভাষ চন্দ্র, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ কামরুজ্জামান সুমন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র্যের ফ্যামিলী প্লানিং অফিসার ডাঃ হাসান ইমাম ও ইপিআই টেকনিশিয়ান আমজাদ হোসেন। এ ঘটনায় ভ্যকসিনেশনের ওপর আন্তর্জাতিক কারিগরি দক্ষতা সম্পন্ন একটি প্রতিনিধি দল ঢাকা থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ওই দলটি গাজীপুরে এসে পৌছেছে।