• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

উপজেলা নির্বাচনের প্রতীক চূড়ান্ত

New Rose Cafe, Saidpur

ECঢাকা: আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় উপজেলা উপজেলা নির্বাচনের জন্য ৩০টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এবার টেলিভিশন ও ফুটবল প্রতীক রাখছে না নির্বাচন কমিশন। এ দুটি প্রতীকের বদলে আরো দু’টি প্রতীক বরাদ্দ হচ্ছে। টেলিভিশনের পরিবর্তে দোয়াত-কলম এবং ফুটবলের পরিবর্তে জাহাজ দেয়া হয়েছে।
নির্বাচন কমিশন বলছে, টেলিভিশন ও ফুটবল জাতীয় নির্বাচনে প্রতীক হিসাবে বরাদ্দ দেয়া হয়েছিল বলে স্থানীয় নির্বাচন থেকে তা বাদ দেয়া হয়েছে।
নির্বাচন কমিশন চেয়ারম্যান প্রার্থীদের জন্য ১০টি, ভাইস-চেয়ারম্যান পদের জন্য ১০টি ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদের জন্য ১০টি প্রতীক চূড়ান্ত করে পরিপত্র জারি করেছে। কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে টেলিভিশন ও ফুটবল প্রতীক থাকায় তা পরিবর্তন করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। আইন (উপজেলা নির্বাচন বিধিমালা) অনুসারে প্রতীক বরাদ্দে পরিবর্তন আনা হয়েছে বলেও সূত্রটি দাবি করেছে।
সূত্র আরো জানায়, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে নতুন দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টকে টেলিভিশন প্রতীক এবং স্বতন্ত্র প্রাথীদের ফুটবল প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ কারণে এই প্রতীক দুটিকে উপজেলা নির্বাচন থেকে বাদ দেয়া হয়েছে।
চেয়ারম্যান পদের জন্য ১০টি প্রতীক হলো  আনারস, কাপ-পিরিচ, চিংড়ি মাছ, মোটরসাইকেল, ঘোড়া, টেলিফোন, দোয়াত-কলম, ব্যাটারি, হেলিকপ্টার ও ফেজ টুপি।
ভাইস চেয়ারম্যানদের প্রতীক চশমা, টাইপরাইটার, তালা, টিউবওয়েল, মাইক, উড়োজাহাজ, টিয়াপাখি, জাহাজ, বই ও বৈদ্যুতিক বাল্ব।
মহিলা ভাইস-চেয়ারম্যানের ১০টি প্রতীক হলো- প্রজাপতি, হাঁস, ফুটবল, ক্যামেরা, কলস, পদ্মফুল, ফুলের টব, বৈদ্যুতিক পাখা, তীর-ধনুক ও সেলাই মেশিন।
সোমবার মোট এক হাজার সাতশ ৩২ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী রয়েছেন এক হাজার ছয়শ ২০ জন। বাতিল হয়েছে ১১২টি মনোনয়নপত্র। এর মধ্যে চেয়ারম্যান পদে ছয়শ ৫১, ভাইস-চেয়ারম্যান পদে  ছয়শ ১২ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিনশ ৫৭ জন প্রার্থীকে বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
অন্যদিকে চেয়ারম্যান পদে ৪১, ভাইস-চেয়ারম্যান পদে ৪৮ ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলেও জানা গেছে।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি প্রথম দফায় ১০২টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ