• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নেতা নিহত

New Rose Cafe, Saidpur

Bondukখুলনা: জেলার চরমপন্থি দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) প্রধান তৌহিদুল ইসলাম সবুজ (২৮) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৩টায় খুলনা জেলার ফুলতলা উপজেলার ছাতিয়ানতলা দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত সবুজ ফুলতলা উপজেলার ছাতিয়ানতলা দীঘির পাড় এলাকার সেলিম শেখের ছেলে।
 খুলনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল কাদের বেগ জানান, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা শিমুল ভূঁইয়া দলবলসহ অবস্থান করছে। এমন খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল ফুলতলা দিঘীর পাড় এলাকায় অভিযানে যায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।  পরে ঘটনাস্থল থেকে ১টি বন্দুক, ১টি পিস্তল, ১৫ রাউন্ড বন্দুকের গুলি, ৪ রাউন্ড রাইফেলের গুলি, ৬টি হাতবোমা ও ২টি রামদা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ তৌহিদুল ইসলাম সবুজকে উদ্ধার করে ফুলতলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, সবুজের বিরুদ্ধে খুলনা ও যশোরে ৯টি হত্যা, ২টা অস্ত্র মামলাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ