কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম নওয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে চৌদ্দগ্রাম নওয়া বাজার এলাকায় ঢাকামুখী একটি ট্রাক সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে ২ জন নিহত হন। নিহতদের পরিচয় জানাতে পারেননি তারা।