নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জূয়া খেলার অপরোধে ৯জনকে ও অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে দুই জনকে জেল জরিমানা আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ৯ জুয়ারীকে চার দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ও অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অনাদায়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার সময় সৈয়দপুর শহরের বিমান বন্দর সড়কের রনি বোর্ডিং থেকে ৯ জুয়ারীকে আটক করা হয়।
এরা হলেন সৈয়দপুর শহরের নিয়ামতপুরের মৃত. আবুল হোসেনের ছেলে স্বপন(২৭), কাজীরহাটের শামিম হোসেনের ছেলে মিঠু(২৪), মিস্ত্রিপাড়ার মৃত. আব্দুল মান্নানের ছেলে কাসেম আলী(৫০), ইসলামবাগের মাহাতাব হোসেনের ছেলে বাদশা(৩৮), নতুন বাবুপাড়ার আবুল হোসেনের ছেলে বুলবুল হোসেন(২০), কাজীপাড়ার সফি উদ্দিনের ছেলে নুর হোসেন(২৮), কয়ানিজ পাড়ার জসির মিয়ার ছেলে জাহিদ হোসেন(২২), গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকার চাঁদ উল্লাহ সরকারের ছেলে মোতাহার হোসেন(৩৩) এবং পঞ্চগড় জেলা শহরের বুচারীপাড়ার সুরত জামানের ছেলে রাসেল জামান(২৮)। মঙ্গলবার দুপুরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাদের প্রত্যেককে চার দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডাদেশপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) সোলায়মান আলী জানান, এদিকে সোমবার বিকালে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ব্রীজের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভাতকি কাচিনিয়া গ্রামের শুনিল চন্দ্রের ছেলে শ্যামল চন্দ্র(২০) ও সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুশরত ধুলিয়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রুবেলকে(২৩) আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের হাজির করা হলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) কমল কুমার ঘোষ আটককদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাৎক্ষণিক ভাবে টাকা পরিশোধ করায় দন্ডাদেশপ্রাপ্তদের ছেড়ে দেওয়া হয় বলে তানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেছে।