• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে ভ্রাম্যমান আদালতে ১২ হাজার টাকা জরিমানা আদায়

Adalot (2)দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ভ্রাম্যমান আদালাত কয়েকটি খাবার হোটেলে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার দুপুরে শহরের মুন্সি হোটেল, তারেক হোটেল, জীবন হোটেল ও মামা বিরিয়ানী থেকে এই জরিমানার টাকা আদায় করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও এনডিসি আবুজর গিফারীর নেতৃত্বে মঙ্গলবার দুপুরে শহরের নিমতলা মোড়ে মুন্সি হোটেল, মালদহপট্টিস্থ তারেক হোটেল, জীবন হোটেল ও স্টেশন রোডস্থ মামা বিরিয়ানীতে এই অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমান আদালত এসব হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও নি¤œমানের খাবার পরিবেশনের অপরাধে হোটেল মালিকদের থেকে জরিমানা আদায় করেন। আদালত মুন্সি হোটেল থেকে ৫ হাজার, জীবন হোটেল থেকে ২ হাজার, তারেক হোটেল থেকে ২ হাজার ও স্টেশন রোডস্থ মামা বিরিয়ানী থেকে ৩ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন। আদালত আগামীতে উন্নত পরিবেশে ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের নির্দেশ দেন এসব হোটেল মালিকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ