সিসি নিউজ: সৈয়দপুরে চোলাই মদ ব্যবসায়ী এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ওই দন্ডাদেশ দেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,শহরের মুন্সিপাড়া মহল্লার মো. ইছাহাকের ছেলে মো. ইমতিয়াজ (২০)। সে সোমবার রাতে শহরের ২ নম্বর রেলওয়ে গেটের দক্ষিনে প্রকাশ্যে চোলাই মদ বিক্রি করছিল। এ সময় বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ বিক্রিকালে মো. ইমতিয়াজকে হাতেনাতে আটক করেন। এ সময় সে পুলিশের জিজ্ঞাসাবাদের অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চোলাই মদ বিক্রির কথা স্বীকার করেন। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্ত মো. ইমতিয়াজকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদার রহমান চোলাই মদ ব্যবসায়ী ইমতিয়াজকে কারাদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।