নীলফামারী প্রতিনিধি: নীলফামারী চেম্বর অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকারের মাতা ও শহরের পুরাতন ষ্টেশন সড়কের গাছবাড়ি মহল্লা নিবাসী সুফিয়া খাতুন (৮০) বার্ধক্য জনিত রোগে মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি … রাজিউন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার সকাল ১১টায় গাছবাড়ি পারিবারিক কবরস্থানে নামাজে জানাজা শেষে মরহুমার দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সুত্র জানিয়েছে।
সুফিয়া খাতুনের মৃত্যুতে সংস্কুতিমন্ত্রী আসাদুজ্জান নূর এমপি, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী চেম্বারের সহ-সভাপতি শফিকুল আলম ডাবলু এবং নীলফামারী মিডিয়া হাউজ পরিবারের সদস্যরা গভির শোক প্রকাশ করেছেন। সিসি নিউজের পরিবারের পক্ষ্য থেকে মৃতার রুহের মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।