• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

বইমেলা স্থানান্তরের সিদ্ধান্ত ঐতিহাসিক- আসাদুজ্জামান নূর

New Rose Cafe, Saidpur

Nurঢাকা: অমর একুশে বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্থানান্তরের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী যেমন ঐতিহাসিক প্রাঙ্গণ তেমনি আমাদের প্রাণের মেলার বইমেলাও ঐতিহ্যের অংশ। তাই সময়ের দাবিতে বইমেলাকে সোহরাওয়ার্দী উদ্যোনে স্থানান্তর করা হয়েছে। এটা বাংলা একাডেমির একটা ঐতিহাসিক সিদ্ধান্ত।’
মঙ্গলবার বিকালে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যোনে মেলার প্রস্তুতি পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন। এসময় পূর্তমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন,‘সোহরাওয়ার্দী উদ্যোনে মেলা আয়োজন করা হলেও বই মেলা বাংলা একাডেমিরই থেকে যাবে। বাংলা একাডেমি থেকে বিচ্ছিন্ন হওয়ার কোন সুযোগ নেই। বরং এক সময় এটাই আমাদের ঐতিহ্য হিসেবে গড়ে উঠবে।’
এসময় মন্ত্রী আগামীতে উদ্যোনে আরও বড় পরিসরে মেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
মেলার নিরাপত্তা সম্পর্কে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা মেলা চলা অবস্থায় তিনস্তর বিশিষ্ট নিরাপত্তা দিতে দেবে।’
পূর্তমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বলেন, ‘বাংলা একাডেমির ছোট মাঠ ছেড়ে মেলাটাকে বড় একটা জায়গায় নিয়ে আসা আরও আগেই প্রয়োজন ছিলো। এবার সেটা করা হয়েছে। আশা করি দেশবাসীকে একটা সুন্দর মেলা উপহার দেওয়া যাবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলা একাডেমির সচিব আলতাফ হোসেন, মেলার আয়োজক কমিটির সদস্য সচিব শাহিদা আক্তার ও বাংলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা মুরশিদ উদ্দিন আনোয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ