রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৩:২৫ অপরাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

সৈয়দপুরে নববধুর আত্মহত্যা

আপডেট :

atto hottaসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে লাকী বেগম (১৮) নামের এক গৃহবধু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খাতামধুপুর ইউনিয়নের সলেহাপাড়ায় পিত্রালয়ে ওই নববধু আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদার রহমান আত্মহত্যার বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করে জানান, প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে নববধু লাকী একজন মানসিক রোগী ছিলেন।
সূত্র মতে, দু’মাস পূর্বে ওই গ্রামের মৃত জসিম উদ্দিনের অষ্টাদশী কন্যা লাকী বেগমের সাথে একই ইউনিয়নের হাজারীহাট এলাকার ছৈলপাড়ার মোসলেম উদ্দিনের পুত্র অটোচালক সিরাজুল ইসলামের বিয়ে হয়। প্রায় এক মাস থেকে লাকী বাবার বাড়িতে অবস্থান করেছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Comment