• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আইপিও ইনডেক্স চালু করতে যাচ্ছে সিএসই

cseনিউজ ডেস্ক: আগামী ৮ ফেব্রুয়ারি থেকে আইপিও ইনডেক্স চালু করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। নতুন তালিকাভুক্ত কোম্পানির গতিবিধি পর্যবেক্ষণের লক্ষে এটি চালু হচ্ছে। সূত্র, সিএসই।

সিএসইর সভাপতি আল মারুফ খান জানান, বর্তমান সূচকের মাধ্যমে নতুন তালিকাভুক্ত কোম্পানির পারফরমেন্স পুরোপুরি পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। কারণ বর্তমান ব্যবহৃত সূচক সব কোম্পানির ভিত্তিতে তৈরি করা। তাই আইপিও ইনডেক্স চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বিনিয়োগকারীদের নতুন কোম্পানির গতিবিধি বুঝতে সহজ হবে বলে মনে করেন তিনি।

সিএসইর আরেক কর্মকর্তা জানান, সর্বোচ্চ ২ বছরের তালিকাভুক্ত কোম্পানিগুলো নিয়ে আইপিও সূচক করা হবে। জানা যায়, ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) প্রস্তাবিত সূচক চালুর জন্য কাজ করছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, আইপিওর জন্য পৃথক সূচক চালু হলে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। কারণ নতুন তালিকাভুক্ত কোম্পানি নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহের কমতি থাকে না। এছাড়া নতুন কোনো কোম্পানি তালিকাভুক্তির এক বছর পর্যন্ত এর গতিবিধি পর্যবেক্ষণে রাখেন বিনিয়োগকারীরা।

নতুন তালিকাভুক্ত কোম্পানির জন্য আলাদা সূচক থাকলে তাদের বিরূপ কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হবে না বলে মন্তব্য বিনিয়োগকারীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ