• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ফের ভিলেন ডিপজল

dipzolবিনোদন ডেস্ক: ২০০৪ সালে ‘কোটি টাকার কাবিন’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করার পর ডিপজলকে আর ভিলেন হিসেবে দেখা যায়নি। দীর্ঘ ১০ বছর পর জনপ্রিয় অভিনেতা ডিপজলকে আবার ভিলেন হিসেবে দেখতে পাবেন দর্শকরা।

নায়ক হিসেবে একটানা কাজ করে যাচ্ছেন সাফল্যের সঙ্গে। কিন্তু অনেক দিনের একটি পুরনো ছবি নিয়ে ডিপজল আগামী মার্চে দর্শকদের সামনে আসবেন। ছবির নাম ‘লাট্টু কসাই’।পিএ কাজল পরিচালিত এ ছবিটি ‘লাট ভাই’ নামে নির্মাণ হয়েছিল। ছবির নায়ক-নায়িকা ফেরদৌস ও শাহনূর। ডিপজল অভিনয় করেছেন নাম ভূমিকায় ‘লাট ভাই’ চরিত্রে, যিনি এখন ‘লাট্টু কসাই’ হিসেবে পর্দায় আসবেন ছবির নাম পরিবর্তনের কারণে।চলচ্চিত্রে ডিপজলের আত্মপ্রকাশ ঘটেছিল নায়ক হিসেবে। প্রথম ছবি ‘টাকার পাহাড়’। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ ছবিতে তার নায়িকা ছিলেন মিষ্টি। এরপর তিনি আবিদ হাসান বাদল পরিচালিত হাবিলদার ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন। তারপর দীর্ঘ বিরতি।নব্বই দশকের শেষের দিকে ডিপজল কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ ছবির মাধ্যমে ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করে রীতিমতো হইচই ফেলে দেন। তখন ডিপজল মানেই ছবি হিট। টানা কয়েক বছর ভিলেন হিসেবে দাপটের সঙ্গে অভিনয় করার পর আবার একটা বিরতি নেন তিনি।২০০৪ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে সম্পূর্ণ নতুনরূপে আত্মপ্রকাশ করেন ডিপজল। গল্পের কেন্দ্রীয় চরিত্রে ছবিটি সুপার ডুপার হিট হলে ডিপজল নায়ক হিসেবে একের পর এক ছবিতে অভিনয় করে সাফল্যের শীর্ষে চলে আসেন।

এখনো নায়ক হিসেবে দারুণ জনপ্রিয় ডিপজল কাজ করছেন মৌসুমীর বিপরীতে ‘সৌভাগ্য’ ছবিতে। সেন্সর বোর্ডে আটকে আছে তার আরেকটি ছবি ‘এদেশ তোমার আমার’। বর্তমানে চলচ্চিত্রের প্রতি বেশিমাত্রায় অনাগ্রহী ডিপজল তার অভিনীতি অনেক দিনের পুরনো ছবি ‘লাট্টু কসাই’ নিয়ে পর্দায় আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ