খেলাধুলা ডেস্ক: বাংলাদেশের টেস্ট ক্রিকেট খেলা নিয়ে শঙ্কা কেটে গেল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, যোগ্যতা অনুযায়ী সব সদস্য দেশের সব ফরমেটে খেলার সুযোগ থাকবে। সদস্য মর্যাদার কোনো পরিবর্তন হবে না।
পূর্ণসদস্য অন্য দেশগুলোর বিরোধিতার মুখে আইসিসির সংস্কারে ক্রিকেটের তিন পরাশক্তির খসড়া প্রস্তাব ভোটাভুটির জন্য মঙ্গলবার সভায় ওঠানোই যায়নি। তবে দুবাইতে ছয় ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই সভায় বেশ কিছু ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে এক সংবাদ বিবৃতিতে আইসিসি এতথ্য জানিয়েছে।