• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

সাঈদীর চূড়ান্ত রায় শিগগিরই

Adalotঢাকা: জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতা বিরোধী অপরাধের মামলার চূড়ান্ত রায় শিগগিরই হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম।
মঙ্গলবার দুপুরে এ মামলায় যুক্তি খণ্ডন শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ফৌজদারি মামলার বিষয়ে রায় ঘোষণার সঠিক সময় বলতে না পারলেও খুব শিগগিরই সাঈদীর মামলার শুনানি শেষ করতে পারবো।’
অ্যাটর্নি জেনারেল আরো বলেন ‘আপিল করার পরে তাদের (আসামির) আইনজীবীরা মামলার সংক্ষিপ্ত রায় পাঠ শেষ করেন। পরে পর্যায়ক্রমে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দি, জেরা এবং মামলার সংক্ষিপ্ত রেকর্ডও পাঠ করেছেন তারা। এতো দিন হরতাল অবরোধের কারণে এই মামলার শুনানি হয়নি। তাদের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের অনুপস্থিতির কারণে আরও সময় পিছিয়ে আজ নির্ধারিত দিনে শুনানি শুরু হলো।’
তিনি জানান, সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে ২০টি অভিযোগে চার্জ গঠন করা হয়েছিল। পরে আটটি অভিযোগ প্রমাণিত হওয়ার পরেও দু’টিতে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। যে ৬টি অভিযোগে তাকে দণ্ড দেয়নি তার বিরুদ্ধে সাজা চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। তিনি বলেন, ‘ওই বিষয়ে আমরাও যুক্তি উপস্থাপন করতে প্রস্তুতি নিচ্ছি। যে আটটি অভিযোগ সাঈদীর বিরুদ্ধে প্রমাণিত হয়েছে আমরা সেগুলোর পক্ষে যুক্তি পেশ করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ