• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ভ্যালেন্টাইনেই রানির বিয়ে

Rani-1বিনোদন ডেস্ক: আগামী ভালোবাসা দিবস অর্থাৎ ১৪ ফেব্রয়ারিতেই নাকি গাঁটছাড়া বাঁধতে চলেছেন বলিউডের চোপড়া সম্রাজ্যের বর্তমান অধিকারী আদিত্য চোপড়া ও অভিনেত্রী রানি মুখার্জী। দীর্ঘদিনের প্রেম রোমান্স শেষে অবশেষে চলতি বছরের বিশেষ দিনটিতেই নাকি নিজেদের সম্পর্কের পূর্ণতা দেয়ার কথা ভাবছে এই জুটি।

আদিত্য চোপড়ার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, আগামী ভ্যালেন্টাইন ডেতেই তারা বিয়ের পরিকল্পনা করেছেন। বিয়ের ভেন্যু নির্ধারণ করা হয়েছে জোধপুরের উমাইদ ভবন প্যালেস। এই ভবনেই চলতি মাসের শুরুর দিকে ভারতের শিল্পপতি নিতা আম্বানির জমকালো জন্মদিন পালন করা হয়। ওই জন্মদিনে রানিও উপস্থিত ছিলেন। তখনই নাকি নিজের বিয়ের ভেন্যু হিসেবে ভবনটি পছন্দ করে যান তিনি।
সূত্রটি আরো জানায়, একান্ত পারিবারিক আবহেই আদিত্য বিয়েটা সারতে চাইছেন। দুই তারকার ঘনিষ্ঠ কিছু বন্ধুরা ছাড়া এতে কাউকেই আমন্ত্রণ জানানো হচ্ছে না।

ইতোমধ্যে রানি ও আদিত্যর বাগদান সম্পন্ন হয়েছে। রানিকে হাতে হীরের আংটি পরে ঘুরতে দেখা গেছে। এছাড়া দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে এখন নাকি চলছে জোর কেনাকাটা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ