• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টেস্টে শঙ্কা কাটলো টাইগারদের

Cricetঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেষ পর্যন্ত দ্বি-স্তর নীতির বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হওয়া দুই দিনব্যাপী আইসিসি কার্যনির্বাহী বোর্ডের সভায় কাউন্সিল পুনর্গঠনের বিতর্কিত প্রস্তাবের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে বিসিবি। পরে আইসিসিও এই খসড়া প্রস্তাবটি ভোটে না দেয়ার সিদ্ধান্ত নেয়।
বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে চলতি সভায় বিসিবির অবস্থান সম্পর্কে নিজেদের অবস্থান সম্পর্কে দেশবাসীকে জানান। তিনি বলেন, ‘আমরা আইসিসি বোর্ডকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনোভাবেই আইসিসিতে বাংলাদেশের পূর্ণ সদস্য পদ অধিকার, মর্যাদা এবং অংশগ্রহণ সম্পর্কিত বিষয়ের সঙ্গে আপোষ করবে না।’
নিজাম উদ্দিন চৌধুরী আরো বলেন, ‘বৈঠকের প্রথম দিনে একমাত্র পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশই এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয়।’ এদিকে ক্রিকেট বিশ্বকে আলোড়িত করা ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের সমন্বয়ে গঠিত বিগ থ্রি প্রস্তাবনা নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছেই। এই প্রস্তাব বাস্তবায়নের জন্য বিসিবির সমর্থন প্রয়োজন ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। কিন্তু নিজেদের স্বার্থহানীর বিষয়টি উপলব্ধি করে বিসিবি এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয়ার সিদ্ধান্ত নিলে হুমকির আশ্রয়ও নেয় বিসিসিআই। তবে শেষ পর্যন্ত নত হয়নি বিসিবি। দেশের ক্রিকেটের স্বার্থেই অবমাননাকর এই প্রস্তাবের বিরুদ্ধেই অবস্থান নেয় তারা।  আইসিসিও এই খসড়া প্রস্তাবটি ভোটে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় স্বস্তি হচ্ছে, আপাতত টেস্ট মর্যাদা হারানোর শঙ্কা দূর হয়েছে। আইসিসি আজ বুধবার সভাশেষে আনুষ্ঠানিকভাবে সব সিদ্ধান্ত জানাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ