ঢাকা: রাজধানীতে প্রেমে ব্যর্থ হয়ে লামিয়া (১৮)নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। নিহত লামিয়া কক্সবাজার জেলার কুতুবদিয়ায় গ্রামের নুর মোহাম্মদের মেয়ে। মঙ্গলবার দিবাগত রাতে কলাবাগানের ডি/আই গ্রিন কর্নারে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, লামিয়া নুর ঢাকা সিটি কলেজের দ্বিতীয় বর্ষের কমার্স বিভাগের শিক্ষার্থী ছিলেন।লামিয়া রাতে তার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে । তার কাছে একটি চিরকুট পাওয়া্ গেছে । কলাবাগান থানার এসআই আসগর আলী জানান, গ্রিন লাইভ হাসপাতাল থেকে লামিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।