রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরের হাট বাজারে সরিষার বাজারে ধস নেমেছে । ফলে এলাকার কৃষকের মাঝে হতাশা বিরাজ করছে । গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন হাট বাজারে সরে জমিনে ঘুরে জানা গেছে, ভরা মৌসুমে কৃষক তাদের পরিশ্রমের ফসল সরিষা ক্ষেত থেকে তুলেছেন। কামলা-জামলার টাকা পরিশোধ করা এবং ইরি-বোরো আবাদ শুরু করার জন্য সরিষা ঘরে উঠানোর পরির্বতে বাজারে বিক্রি করতে বাধ্য হচেছ । বাজারের দালাল ও ফরিয়ার কবলে পরে সরিষার ন্যায্য মুল্য থেকে বঞ্চিত হচেছ কৃষক। বঞ্চিত কৃষকরা জানান,গত বছর যে সরিষা মৌসুম কালে প্রতি মণ সরিষার দাম ছিল ১৭শ থেকে ১৮ শ টাকা । এ বছর সরিষার মণ প্রতি দাম হচেছ ৯শ থেকে ১১ শ টাকা ।গত বছরের তুলনায় ৮ শ থেকে ৯শ টাকা মণ প্রতি কমে গেছে ।ফলে সরিষার বাম্পার ফলন হওয়ার পরও কৃষকদের লোকসান গুনতে হচেছ এবং সরিষা আবাদের প্রতি আগ্রহ কমে যাচেছ ।