• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

জামিনে মুক্তি পেলেন মীর নাছির

Mir-Nasirঢাকা: জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন। বুধবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান তিনি।

চকবাজার থানার একটি বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় উচ্চ আদালত থেকে কয়েক দিন আগে জামিন পেয়েছেন মীর নাছির। মঙ্গলবার মুখ্য মহানগর হাকিম আদালতে ওই জামিননামা উপস্থাপন করা হলে মীর নাছিরকে জামিনের আদেশ দেন বিচারক।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মোহাম্মদ রফিকুল কাদের বলেন, মীর নাছিরের বিরুদ্ধে  একটি বিস্ফোরক মামলায় আদালত থেকে জামিননামা এলে দুপুরে তাঁকে মুক্তি দেওয়া হয়।

মীর নাছিরের আইনজীবী আবদুস সাত্তার বলেন, মীর নাছিরের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলার মধ্যে দুটি মামলায় তিনি নিম্ন আদালত থেকে জামিনে ছিলেন। চকবাজার থানার একটি বিস্ফোরক মামলায় উচ্চ আদালত থেকে কয়েক দিন আগে তিনি জামিন পান। পরে ওই জামিননামা মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থাপন করা হলে তাঁকে মুক্তির আদেশ দেন আদালত।

গত ২৮ নভেম্বর মীর নাছিরকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নগরের কোতোয়ালি, খুলশী ও চকবাজার থানার তিনটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ