রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

বর্তমান সরকার একটি কৃত্রিম সরকার- হান্নান শাহ

আপডেট :

Hannan shah at Jail gate
হাজিনুর রহমান শাহীন , গাজীপুর: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্রিগে: ( অব:) আ.স.ম হান্নান শাহ্ বর্তমান সরকারকে একটি কৃত্রিম সরকার আখ্যা দিয়ে বলেছেন, জনগণের ভোটের অধিকার খর্ব করে এ কৃত্রিম সরকার বেশী দিন টিকে থাকতে পারবে না। এ সরকার যত দ্রুত বিদায় নিবে ততই মঙ্গল। তাই অতিসত্তর একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তিনি। আজ Ÿুধবার সকাল পৌনে ১১টায় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর কারা ফটকের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন সরকার একটি বিশেষ অভিসন্ধি নিয়েই ৫ জানুয়ারীর নীল নক্সার পাতানো নির্বাচন বাস্তাবায়ন করার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার করেছে ।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রিয় কারাগারের জেলার জান্নাত উল ফরহাদ জানান, বিএনপি নেতা আ.স.ম. হান্নান বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রিয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে তার জামিনের কাগজ মঙ্গলবার রাতে কারাগারে পৌছলে তা যাচাই বাছাই শেষে বুধবার বেলা ১০টা ৫০ মিনিটের দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
হান্নান শাহ বুধবার মুক্তি পাবেন এমন সংবাদে সকাল থেকেই গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে বিএনপি ও ১৯ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মীরা জড়ো হতে থাকে । কারাগার থেকে হান্নান শাহ বের হলে ফুলের মালা দিয়ে বরন করে নেয় তারা । এসময় হান্নান শাহর স্ত্রী,  ছেলে রিয়াজুল হান্নান,  বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, জাতীয় পাটির (কাজি জাফর) প্রেসিডিয়াম সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অভ:) কাজি মাহমুদ হাসান, কালিয়াকৈর পৌরসভা চেয়ারম্যান মজিবুর রহমান, জেলা বিএনপির সহ সভাপতি আজিজুর রহমান পেরা, কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানসহ জেলা  ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজধানীর মতিঝিলে গত ৫ মে হেফাজত ইসলামের ‘তান্ড্বের’ ঘটনায় উস্কানিসহ ভাংচুর ও বিষ্ফোরক দ্রব্যের অভিযোগে মতিঝিল থানায় তার বিরুদ্ধে ২টি ও হরতাল-অবরোধের ঘটনায় ভাংচুরসহ বিভিন্ন অভিযোগে একই থানায় আরো তিনটি মামলা এবং ভাটারা থানায় একটি মামলা রয়েছে। এর মধ্যে ইতোপূর্বে তিনি আদালত থেকে ভাটারা থানার মামলায় জামিন লাভ করেন। সর্বশেষ গত রবিবার হাই কোর্ট থেকে মতিঝিল থানায় দায়ের করা ৫টি মামলার সবক’টিতেই বিএনপি নেতা আ.স.ম. হান্নান শাহ জামিন লাভ করেন। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ বিভিন্ন মামলায় তাদের ছয় মাসের জামিন মঞ্জুর করেন। গুলশানে বিএনপি’র কার্যালয় থেকে ২৫ নবেম্বর রাতে গ্রেপ্তারের পর ২৮ নবেম্বর তাকে ঢাকা কেন্দ্রিয় কারগারে পাঠানো হয়। সেখান থেকে পরদিন ২৯ নবেম্বর তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রিয় কারাগারে স্থানান্তর করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Comment