নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বি.এন.পি’র ২হাজারের অধিক নেতাকর্মী জাতিয় পার্টিতে যোগদান করেছে।
শনিবার বিকালে উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের বেগুনীপাড়া মাদ্রসায় অনুষ্ঠিত যোগদান সভায় স্থানীয় জাতিয় সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ.কে.এম মোস্তাফিজুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে তারা যোগদান করেন।
যোগদান সভায় উপজেলা জাতিয় পার্টির আহ্বায়ক আব্দুর রহমান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ,কে,এম মোস্তাফিজুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনিসুর রহমান, জেলা সদস্য মাহাবুব জামান রঞ্জু প্রমূখ।