• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জোট নেতাদের সঙ্গে আজ খালেদার বৈঠক

খালেদাসিসি ডেস্ক: এক বছর পর ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আজ বুধবার রাত ৮টায় খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা সামসুদ্দিন দিদার জনকণ্ঠকে জানিয়েছেন। বৈঠকে জোটের পরবর্তী কর্মসূচী, নেতাকর্মীদের নামে দায়ের হওয়া মামলা এবং খালেদা জিয়ার লন্ডন সফরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে সর্বশেষ ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জোটনেত্রী খালেদা জিয়া। এরপর এ জোটের মহাসচিব পর্যায়ে বৈঠক হয়েছে গতবছর নভেম্বর মাসে।

২০ দলীয় জোটের শরিক দলগুলোর মধ্যে রয়েছে জামায়াত, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), এলডিপি, জাতীয় পার্টি (জাফর), ইসলামী ঐক্যজোট, কল্যাণ পার্টি, খেলাফত মজলিশ, এনডিপি, এনপিপি, ডেমোক্রেটিক লীগ, পিপলস লীগ, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ ভাসানী, মুসলিম লীগ, জাগপা, জমিয়তে উলামায়ে ইসলাম, লেবার পার্টি, ইসলামিক পার্টি ও সাম্যবাদী দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ