• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছাত্রলীগের হাতে ছাত্রলীগ খুন

58503_1সিলেট: সিলেট নগরীর মদনমোহন কলেজে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে ছাত্রলীগের আবদুল আলীম (১৯)নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। নিহত কর্মী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানা যায়।

বুধবার বেলা আড়াইটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

আলীমের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার বাবা আকলিস মিয়া। আলীমের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার নিজ সিলাম গ্রামে। সে ছাত্রলীগ বিধান সাহা গ্রুপের কর্মী।

কলেজ সূত্রে জানা যায়- মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে আড্ডা দেয়া নিয়ে একই গ্রুপের কয়েকজন কর্মীর সাথে আবদুল আলীমের কথা কাটাকাটি হয়।

বুধবার দুপুর ১২টার দিকে এর জের ধরে কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ছাত্রলীগ ক্যাডাররা তাকে ছুরিকাঘাত করে।

ছুরিকাঘাতে আলীমের বাম হার্ট ছিদ্র হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার শরীরে ১০ ব্যাগ রক্ত দেয়া হয়। বেলা ২টা ৪০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক আলীমকে মৃত ঘোষণা করেন।

আবদুল আলীমের বাবা আকলিস মিয়া জানান,২ ছেলে ১ মেয়ের মধ্যে আলীম ছিল বড়। অনেক কষ্ট করে তিনি ছেলেকে পড়ালেখা করাচ্ছেন। যারা তার ছেলের প্রাণ কেড়ে নিয়েছে তাদের ফাঁসি দাবি করেন তিনি।

সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদও ছাত্রলীগ কর্মী আলীমের মৃত্যু সংবাদ নিশ্চিত করে জানান, পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ