• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গুলশানে এ্যানীকে ছাত্রদল কর্মীদের ধাওয়া

147246_1ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসে ছাত্রদল নেতার্মীদের ধাওয়ার মুখে পড়েছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। শনিবার রাত পৌনে ১০টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপরসনের ৭০তম জন্মদিন উপলক্ষে গুলশানে শুভেচ্ছা জানাতে এসেছিলেন এ্যানী। শুভেচ্ছা জানানো পর প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় ছাত্রদল নেতাকর্মীরা ধর ধর বলে চিৎকার শুরু করেন।

পরে ছাত্রদলের সাবেক এই নেতা দ্রুত স্থান ত্যাগ করেন। তবে এসময় কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কমিটি না দেয়ায় বিক্ষুদ্ধ কর্মীরা এ্যানীর উপর চড়াও হন। পরে সিনিয়রদের হস্তক্ষেপে পরিস্তিতি নিয়ন্ত্রণে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ