• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

‘২১ আগস্টের হত্যাকাণ্ডে খালেদা-তারেক জড়িত’

হাসিনাসিসি নিউজ: পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান যেমন জড়িত, তেমনি ২০০৪ সালের ২১ আগস্টের হত্যাকাণ্ডে খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। ২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে এ সভার আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের সরকারের সময় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। ওই হামলায় যারা জড়িত ছিল তাদের দেশের বাইরে চলে যেতে সহায়তা করেছিল তখনকার সরকার। হামলার আলামতও মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল।

তিনি বলেন, তারা হামলা চালিয়ে আওয়ামী লীগের ওপর দায় চাপাতে থাকলো। নিজেদের অপকর্মের দায় অন্যের ওপর চাপানো বিএনপি-জামায়াতের পুরনো অভ্যাস। তারা বলতে থাকলো, আমি নাকি ভ্যানেটি ব্যাগে গ্রেনেড নিয়ে এসেছিলাম। কীভাবে পারে এমন অপপ্রচার চালাতে?

আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা নানাভাবে অপপ্রচার চালিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকতে বলেছিল, আমি নাকি বিরোধীদলের নেতাও হতে পারবো না। এতো বড় ভাগ্য গণনা তারা কীভাবে করতো?

প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মানুষ পুড়িয়ে মারার জন্য খালেদা জিয়া কোনো দিন কোনো লজ্জাবোধ করেননি। আরকেদিকে মানুষ পোড়ানোর হুকুম আসে লন্ডন থেকে। লন্ডনে বসে হুকুম দেয়। যারা মানুষ মারে-পোড়ায়, তারা কোনো গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা মানুষ মেরেই রাজনৈতিক ফায়েদা লুটতে চায়, এটাই তাদের রাজনীতি।

তিনি পঁচাত্তরের ১৫ আগস্টের শহীদদের স্মরণ করে বলেন, স্বজন হারিয়ে বেঁচে থাকাটা যে কী কষ্টের! আমরা দুই বোন এটা হাড়ে হাড়ে টের পাই। মাত্র ১৫ দিন আগে দেশ ছেড়ে গিয়েছিলাম। স্বামীর কর্মস্থলের জন্য যেতে হয়েছিল। সঙ্গে রেহানাকে নিয়ে যাই। ফিরে এসে পরিবারের কাউকে পাইনি।

শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান কোনো দিন চাননি আমি দেশে ফিরে আসি। জিয়া ক্যু’র রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। এমনকি জিয়াউর রহমান ক্ষমতায় এসে একাত্তরের স্বাধীনতাবিরোধীদের প্রতিষ্ঠিত করেন। তাদের হাতেই তুলে দেন লাল-সবুজের পতাকা। ১৫ আগস্টের সঙ্গে যেমন জিয়া জড়িত ছিলেন, ২১ আগস্টের হামলার সঙ্গে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান জড়িত।

তিনি বলেন, বাংলাদেশের সম্পদ লুটে বিদেশে পাচার এবং নিজেদের সম্পদ ভারী করাই তাদের ক্ষমতায় আসার লক্ষ্য। আর আমরা যখন ক্ষমতায় আসি তখন গ্রাম পর্যায় থেকে শুরু করে পুরো বাংলাদেশের মানুষের জন্য কাজ করি।

বিকেল ৪টা ৪০ মিনিটে আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান শেখ হাসিনা। সেখানে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে ২১ আগস্টের শহীদদের প্রতি প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানান। এরপর দলের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতের পর প্রধানমন্ত্রী সভায় বক্তৃতা শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ