• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |

মহাজোটের বিরুদ্ধে চক্রান্ত চলছে : ইনু

ইনুঢাকা: মহাজোটের বিরুদ্ধে চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, নাশকতা, আগুনসন্ত্রাস ও জঙ্গিবাদিদের বিরুদ্ধে যখন বিচার চলছে তখন কিছু কুচক্রী মহল জঙ্গিবাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র শুরু করেছেন। জাসদ এসব ষড়যন্ত্র সহ্য করবে না। মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরী জাসদ আয়োজিত সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধসহ সুশাসনের দাবিতে আয়োজিত মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্যে সভাপতির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য শ্রমিকজোট নেত্রী শিরিন আক্তার এমপি ও যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন।জাসদ সভাপতি আরো বলেন, বর্তমানে জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা, দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে যে লড়াই চলছে, আমাদেরকে সে লড়াই অব্যাহত রাখতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার এ লড়াই ক্ষতিগ্রস্ত হোক এমন কোনো কর্মকান্ড চলতে দেয়া হবে না। জাসদের প্রত্যেকটি নেতাকর্মী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাবে।জঙ্গিবাদের প্রশ্নে একচুলও ছাড় নয় এদের বিরুদ্ধে লড়াইয়ের পথে কোনো উৎপাত সহ্য করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ