ঢাকা : দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের বক্তব্য তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসনের উপদেষ্টাবৃন্দ উপস্থিত থাকবেন।
বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।