ঢাকা : জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এখানে সব ধর্মের লোক স্বাধীনভাবে ধর্ম পালন করছে। বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির কোনো স্থান নেই।’
মঙ্গলবার রাজধানী শ্যামপুরে শ্রী শ্রী রামকৃঞ্চ গিরিধারী মন্দিরে আয়োজিত জন্মাষ্টমী উৎসব ও মন্দিরের দুই তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবলা আরো বলেন, ‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ অসাম্প্রদায়িক চেতনার মানুষ। আমরা তাদের নেতৃত্বে কাজ করছি।’
মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোপাল দাশের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মাসুদ, সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক সুজন দে, শ্যামপুর থানা জাতীয় পার্টির সভাপতি কাওসার আহমেদ, মোহাম্মদ হানিফ, আওয়ামী লীগ নেতা মো. মফিজ, শ্যামপুর ও কদমতলি থানা পূজা উদযাপন কমিটির নেতা কানাই লাল দাশ, সুনীল দাশ, সমীর দাশ, ইন্দ্রজিত দাশসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।