কুলাউড়া: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শিবিরের সেক্রেটারী মো. এমরান আহমদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে বরমচাল ইউনিয়নের সিঙ্গুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানার ওসি মো. মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছে।
এমরান আহমদ ওই গ্রামের আবুল কাসেমের ছেলে।
মতিয়ার রহমান জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এমরানকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় নাশকতার মামলা রয়েছে।