• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অবিলম্বে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহার করুন- প্রধা্ন

Prodhan  Pic 11-09-15.দিনাজপুর প্রতিনিধি: জাগপা সভাপতি ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা শফিউল আলম প্রধান বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ভ্যাট প্রত্যাহারের আহবান জানিয়ে  বলেছেন, আফছোস জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ ওয়ালারা আমাদের ছেলেদের উপর লাঠি চালিয়েছে। শেখ হাসিনার জামানায় এ নির্মম আচরন বাংলাদেশের হৃদয়কে টুকরো টুকরো করে দিয়েছে। লুটপাট করবেন আপনারা তার দায় মিঠাবে ছাত্ররা। প্রতিবাদ করলে আওয়ামী পুলিশদের লেলিয়ে দিবেন। তা হতে পারে না। তিনি বলেন, শিক্ষায় আবার ভ্যাট কিসের? ছাত্রদের বাবারা এটিএম বুধ নয় যে চাইলেই টাকা পাওয়া যাবে।
শফিউল আলম প্রধান  শুক্রবার (১১ সেপ্টেবর) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ মোড়ে যুব জাগপার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুব জাগপা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শফিউল আলম প্রধান বেসরকারী বিশ্ববিদ্যলয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাড়ানোর আহবান জানিয়ে বলেন, জালিম শাহী অভিভাবকদের দুঃখ বুঝে না। তারা লুটপাঠ ও রক্তের নেশায় পাগল। ভালই ভালই ভ্যাট প্রত্যাহার করুন। মনে রাখবেন বাঘে ধরলে ছাড়ে, ছাত্ররা ধরলে ছাড়ে না। আইয়ুব, ইয়াইয়া, বাকশাল স্বৈরাচার শুধু ক্ষমতা নয়, জীবন ও সবকিছু হারিয়ে রাজনৈতিক এতিম হয়ে গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা রাষ্ট্রে কর্মচারী। এ দেশের সন্তান। আপনাদের জনগনের প্রতিপক্ষ বানানো হচ্ছে। ছাত্ররা আপনাদের ভাই ও সন্তান। তাদের বুকে গুলি ও লাঠি চালানোর চেষ্টা করবেন না। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনারা কোন অন্যায় আদেশ ও হুকুম মানতে বাধ্য নন। যার কাজ সেই করবে। মনে রাখবেন এই সরকারই শেষ সরকার নয়।
দিনাজপুর জেলা যুব জাগপার আহবায়ক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও জামিল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাগপার সভাপতি আলহাজ্ব রকিবউদ্দিন চৌধুরী মুন্না, সাধারন সম্পাদক শাহজাহান খোকন, যুব জাগপার কেন্দ্রীয় সাধারন সম্পাদক শেখ ফরিদ উদ্দীন, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক আবু নাঈম, জেলা জাগপা নেতা ইস্তিয়াকুল আলম, মাসুদ রানা, যুব জাগপা নেতা ইমরুল কায়েস রুপম, আসাদুজ্জামান বুলেট, মাসুদ পারভেজ, চুন্নু হাওলাদার, জেলা জাগপা নেত্রী শাহীনুর বেগম, জাগপা ছাত্রলীগের রুবেল ইসলাম, রাসেদুল ইসলাম প্রিন্স প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ