• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

বিএনপির সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার

163824_1ঢাকা: একাধিক নাশকতার মামলায় সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর পরীবাগ এলাকার নিজ বাসা থেকে শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি-জামায়াতের লাগাতার অবরোধ-হরতালে গাড়িতে অগ্নিসংযোগসহ বেশ কিছু নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

সব আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ