ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ২১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার এম এ কাইয়ুম বলেছেন, সরকার আমাকে বলির পাঠা বানাতে চায়। সরকার জজ মিয়া নাটক সাজাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
মালয়েশিয়ায় অবস্থানরত এম এ কাইয়ুম গণমাধ্যমকে একটি গণমাধ্যমকে এ কথা বলেছেন।
ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যার নির্দেশদাতা হিসেবে বিএনপি নেতা ঢাকার সাবেক কমিশনার এম এ কাইয়ুমের নাম উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
এম এ কাইয়ুমের ভাই এম এ মতিনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত ২০ অক্টোবর আটক করে নিয়ে যায় বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। যদিও পুলিশ এখন পর্যন্ত তা স্বীকার করেনি।
শীর্ষ নিউজ