• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদা জিয়া ফিরছেন ১০ নভেম্বরের মধ্যেই

খালেদাঢাকা: চিকিৎসার জন্য যুক্তরাজ্য সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ১০ নভেম্বরের মধ্যেই দেশে ফিরে আসছেন।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ খবর জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান।

তিনি বলেন, “আগামী ১০ নভেম্বরের মধ্যেই দেশে এসে পৌঁছাবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য সফর শেষ করে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার উদ্দেশে রওনা দেবেন বলে কথা রয়েছে।”

মারুফ কামাল খান জানান, ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসনের একটি চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আগামী ৪ নবেম্বর তার আবারো চিকিৎসকের সঙ্গে এপয়েন্টমেন্ট করা আছে। ডাক্তার ছাড়পত্র দিলে এমিরেটস-এর পরবর্তী এভেইলেবল ফ্লাইটেই তিনি ঢাকার পথে রওনা দেবেন বলে আশা করা যাচ্ছে।

খালেদা জিয়ার প্রেস সচিব বলেন, “মাঝ সেপ্টেম্বরে ব্যক্তিগত সফরে তিনি লণ্ডন যান। চোখ ও পায়ের চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করাই মূলতঃ এ সফরের উদ্দেশ্য। তিনি সেখানে ঈদুল আযহাও উদযাপন করেন।”

আগামীকাল রোববার লন্ডনে প্রবাসী বাংলাদেশী নাগরিকদের উদ্দেশে খালেদা জিয়া বক্তব্য রাখবেন বলেও জানান মারুফ কামাল খান।

উৎসঃ   অনলাইন বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ