• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মানুষ বাংলাদেশকে এখন মৃত্যুকূপ বলে : এরশাদ

এরশাদনাটোর : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘মানুষ বাংলাদেশকে এখন মৃত্যুকূপ বলে। সংবাদ মানেই এখন শুধু খুন আর ধর্ষণ। দেশে সু-শাসনের অভাব। আইন শৃংখলা পরিস্থিতি সবচেয়ে নিচে।’

নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে সোমবার বিকেলে জেলা জাপার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে আজ সু-শাসন নেই, নিরাপত্তা নেই, স্বাধীন গণতন্ত্র নেই। সরকারের ব্যার্থতার কারণে দেশে গণতন্ত্র মূল্যহীন হয়ে পড়েছে। গণতন্ত্র আজ মানুষের মুখের কথা আর বইয়ে লেখায় সীমাবদ্ধ। আসলে গণতন্ত্র কোথাও নেই। এখন যে গণতন্ত্র আছে তা মানুষ চায় না। জনগণ আজ সু-শাসন চায়, বিচার চায়, জনগণের শাসন চায়।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘দিবালোকে অসংখ্য মানুষের সামনে দীপনকে খুন করা হয়েছে। কেমন করে এ সাহস হয়? কারণ তারা জানে যে খুন করলেও বিচার হবে না। দীপনের বাবা তার ছেলে হত্যার বিচার চায় না। কারণ তিনি জানেন, বিচার চেয়ে লাভ নেই, বিচার হবে না। বিচারহীনতার কারণে দেশের মানুষ ক্রমে নিঃশেষ হয়ে যাচ্ছে।’

সম্মেলনে আরও বক্তব্য দেন জাপার মহাসচিব ও সংসদ সদস্য জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জি এম কাদের, সুনীল শুভ রায়, এস এম ফায়সল চিশ্চি, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া, জেলা জাপা সভাপতি মজিবর রহমান সেন্টু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ