• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘দেশে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে’

166701_1সিসি নিউজ: সরকারকে আর জনগণ সমর্থন করে না। তাদের পায়ের নিচে মাটি নেই। এ কারণে সরকার বিএনপির নেতাদের আবার গ্রেপ্তার শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ।

তিনি বলেন, শুরু থেকে সরকারের বিরোধী মত দমনের নীতি দেখে আসছি। দেশে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। মত প্রকাশের কোন স্বাধীনতা নেই। জনগণের সমর্থন ছাড়া শুধু প্রশাসন দিয়ে দেশ চলতে পারে না। সরকার সংসদে জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে রেখেছে। অথচ সংসদের বাইরে সকল অত্যাচার হচ্ছে বিএনপির ওপর। বিএনপি নেতাকর্মীদের যাকে পারছে গুম করছে, গ্রেপ্তার করছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবার নিয়ে ৭ বার গ্রেপ্তার করা হলো। তার শারীরিক অবস্থা ভালো নয়। এ বিষয়টিও বিবেচনায় আনা হয় নি। গয়েশ্বর রায়কে জামিন না দিয়ে আবার কারাগারে পাঠানো হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন দেশে একের পর এক হত্যাকান্ড ঘটছে। কোন হত্যার বিচার হচ্ছে না। দেশের প্রধানমন্ত্রী যখন তদন্তের আগেই বলেন এসব হত্যাকা- বিএনপি-জামায়াত চালাচ্ছে। আমরা তখন আর এসব হত্যার বিচারের আশা করতে পারি না। তদন্তও আলোর মুখ দেখবে না। সামনে অবরোধ-হরতালের মতো কোন কর্মসূচি আসছে কি এ বিষয়ে শামা ওবায়েদ বলেন এখন পর্যন্ত কোন জাতীয় কর্মসূচি নেই। কারণ এখন দল পুনর্গঠন নিয়ে কাজ করছে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ