• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আবারও সংলাপের তাগিদ বিএনপি’র

বিএনপিঢাকা: আবারও সংলাপের তাগিদ দিয়েছে বিএনপি। রোববার (০৮ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এ সংলাপের দাবি জানান।
তিনি বলেন, ‘দেশকে রক্ষা করতে চাই, জনগণকে বাঁচাতে চাই। এখানে কে ক্ষমতায় আছেন এবং কে ক্ষমতায় আসবেন সেটা ম‍ুখ্য বিষয় নয়। দেশকে রক্ষা করতে হলে অবশ্যই সর্বদলীয় বৈঠক করতে হবে। জাতীয় ঐক্যের সূচনা করতে হবে। সংলাপও হতে হবে। এখানে সংলাপ নিয়ে গোয়ার্তুমির কোনো সুযোগ নেই।’
‘সংলাপের আয়োজন না করে যদি বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা অব্যাহত থাকে তবে তা গণতন্ত্রের জন্য মহাবিপদ ডেকে আনবে,’ বলেন তিনি।
সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ড নিয়ে আইএস-এর সম্পৃক্ততা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে বিএনপির মুখপাত্র বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) এমন বক্তব্য সমগ্র জাতিকে উৎকন্ঠিত করেছে। কারণ জাতি এরইমধ্যে উপলব্ধি করেছেন যে, এর পরিণাম দেশের জন্য কতটা বিপর্যয় বয়ে আনতে পারে। এজন্য বিএনপি সবাইকে নিয়ে এ আসন্ন হুমকি মোকাবেলা করতে চায়।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘আসুন প্রতিহিংসা পরায়ন বক্তব্য পরিহার করে দেশকে নিরাপদ করতে, গণতন্ত্রকে নিরাপদ রাখতে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বিনির্মাণ করতে আমরা একমত হই। এই ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশকে ভবিষ্যতের বিনির্মাণে সচেষ্ট হই।’
‘সংলাপের দাবি বিএনপির দুর্বলতা নয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘জাতির স্বার্থে সংলাপের আহ্বান বিএনপির কোনো দুর্বলতা নয়। সরকারের সৌভাগ্য যে বিরোধী পক্ষের উপর নির্যাতনের স্টিম রোলার চালানোর পরও একটি ভোটারবিহীন সরকারের সঙ্গে সংলাপে বসার প্রস্তাব দিচ্ছি।’
বিএনপির সংলাপের দাবি নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের করার বক্তব্যেরও সমালোচনা করেন বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে বিএনপির সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আবদুল লতিফ জনি ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ