• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :

নির্বাচনে অংশ নেবে ইসলামী আন্দোলন

rezaul_karim1447095116ফরিদপুর : আসন্ন পৌরসভা ও ইউপি নির্বাচনে দলীয় প্রতীক হাতপাখা নিয়ে অংশ নেবে ইসলামী আন্দোলন।

সোমবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে দলের আমির মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম এ ঘোষণা দেন।

তিনি প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভায় দলীয় প্রার্থী মনোনয়ন দিতে প্রস্তুতি নিতে বলেন নেতাকর্মীদের।

ফরিদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুফতি দেলোয়ার হোসেন সাকী, মুফতি মোস্তফা কামাল, আব্দুল করিম, খন্দকার ওয়াহিদুজ্জামান, ফজলুর রহমান প্রমুখ।

এ প্রতিনিধি সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে যোগ দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ